মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থ বছরে “প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন, নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মিলনায়তনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীব মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) সাইখুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার ইমদাদুল হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবুল হক মন্টু, এস এম আবু সালেহ এবং পার্টনার প্রকল্পের মনিটরিং অফিসার শেখ সাজ্জাদ হোসেন প্রমুখ।
এর আগে ফিতা কেটে পার্টনার কংগ্রেসের উদ্বোধন করা হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীব মৃধা ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।