মেহেরপুর নিউজ, ০৬ সেপ্টেম্বর
মেহেরপুরের গাংনীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে গাংনী উপজেলা উপজেলা পরিষদ হলরুমে মেহেরপুর এসে¤^লি অব ডিসঅ্যাবল পিপল (এমএডিপি) নামের একটি প্রতিবন্ধী সংগঠন এ মতবিনিময় সভার আয়োজন করে।
মেহেরপুর কণ্যাশিশু এ্যাডভোকেসী ফোরামের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উজ্জামান।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা খাতুন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন গাংনী মহিলা কলেজের প্রভাষক মহিবুর রহমান মিন্টু, আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন এলাকার প্রতিবন্ধী ও তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেন। এর আগে গাংনী উপজেলা পরিষদ চত্বরে একটি র্যালী বের করা হয়।