মেহেরপুর নিউজ:
প্রবীণ খেলোয়ারদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে মেহেরপুরে। প্রতিযোগিতায় খুলনা বিভাগের সাবেক খেলোয়াড় সহ চুয়াডাঙ্গা ও মেহেরপুরের সাবেক খেলোয়াড়রা এ প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণে করবে।
বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর পৌরসভা মিলনায়তনে প্রস্তুতি এ সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান লিটনের সভাপতিত্বে প্রস্তুতি সভার অন্যদের মধ্যে প্রাক্তন খেলার আব্দুর রহমান, শামীম বশির, বেল্টু। এসময় প্রাক্তন খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। সভায় চলতি মাসেই এই প্রীতি ফুটবল প্রতিযোগিতার অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয়েছে।