মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেলে মেহেরপুর স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়।
জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায় জাতীয় পতাকা এবং পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ক্রীড়া পতাকা উত্তোলন করেন।
পরে খেলোয়াড়রা প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রদান করেন। জেলা প্রশাসক প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন এবং খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।
জেলা শিক্ষা অফিসার সুকুমার মিত্রের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।
এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার ছাবিদ উদ্দিন, ইউআরসি ইনস্ট্রাক্টর আব্দুল মতিন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক মীর সাদিক ওহায়েদ, প্রধান শিক্ষক কিতাব আলী, নুরুল গনি, ওবায়দুর রহমান, জাহিদুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুল হক লিটনসহ অনেকে।