মেহেরপুর নিউজ:
বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা, র্যালি, মানববন্ধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট অফিস প্রাঙ্গনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন ও মেহেরপুর জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক মারুফ আহমেদ বিজন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এর আগে দিবসটি উপলক্ষে একটি র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা রেড ক্রিসেন্টের সদস্য নূর রহমান, নজরুল ইসলাম, রুহুল আমিন, সোহেল রানা, যুব প্রধান খন্দকার বদরুদ্দোজা ও ইউনিট লেভেল অফিসার মোঃ সাব্বির মিয়াসহ অন্যান্যরা।