মেহেরপুর নিউজ:
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি, মেহেরপুর জেলার উদ্যোগে জেলা পর্যায়ে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার মেয়েদের দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে অনুষ্ঠিত দাবা প্রতিযোগিতায় ছোট গ্রুপে মেহেরপুর সদর উপজেলা চ্যাম্পিয়ন মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বি.এম. কলেজের নিলিমা এবং বড় গ্রুপে মুজিবনগর উপজেলা চ্যাম্পিয়ন দারিয়াপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ফারিহা তাসনিম সাদিয়া জেলা পর্যায়ের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
ছোট গ্রুপে নিলিমা গাংনী উপজেলা চ্যাম্পিয়ন জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নিমুকে পরাজিত করে ফাইনালে ওঠেন। অপরদিকে বড় গ্রুপে ফারিহা তাসনিম সাদিয়া মেহেরপুর সদর উপজেলা চ্যাম্পিয়ন মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বি.এম. কলেজের মনিকাকে পরাজিত করে জেলা পর্যায়ের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেন।