মেহেরপুর নিউজ:
মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজ উদ্দিন খানের ঐচ্ছিক তহবিল থেকে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবলু সূত্রধরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাওলানা তাজ উদ্দিন খান। অনুষ্ঠানে মোট ২৬ জন উপকারভোগীর মাঝে ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হুসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।