মেহেরপুর নিউজঃ
মেহেরপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে জাপান টোব্যাকো কোম্পানির সিগারেটের প্রচার ও বিজ্ঞাপনসামগ্রী রাখার অপরাধে এক দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর শহরের কলেজ মোড় এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে সুমন স্টোরে জাপান টোব্যাকো কোম্পানির সিগারেটের প্রচার ও বিজ্ঞাপনসামগ্রী রাখা পাওয়া যায়। এ অপরাধে দোকান মালিক সুমনের কাছ থেকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫-এর ৫ ধারায় এবং সংশোধিত আইন, ২০২৬ অনুযায়ী ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টটি পরিচালনা করেন।