মেহেরপুর নিউজ:
মেহেরপুরে ৫৫ হাজার ২৫৩ জন শিশুকে হাম-রুবেলা টিকাদানের লক্ষ্যে হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ক্যাম্পেইনের উদ্বোধন করেন। সিভিল সার্জন ডা. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএমএ-এর সভাপতি ডা. আব্দুস সালাম, মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাজ্জাদ হোসেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আব্দুর সাত্তার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা প্রমুখ।
এই কর্মসূচির আওতায় ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী শিশুদের হাম-রুবেলা টিকা প্রদান করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।