মেহেরপুর নিউজ :
মেহেরপুর আর এ ফাউন্ডেশনের উদ্যোগে বয়স্ক ব্যক্তির মাঝে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। রবিবার সকালের দিকে মেহেরপুর মাঠপাড়াতে হুইল চেয়ার বিতরণ করা হয়।
মেহেরপুর আর এ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাফুয়ান আহমেদ রূপক উপস্থিত থেকে মৃত মকসেদ শেখ এর ছেলে নাসির উদ্দিন কে হুইল চেয়ার তুলে দেন। এসময় মেহেরপুর আর এ ফাউন্ডেশনের সদস্য মেহেরপুর নিউজের স্টাফ রিপোর্টার সাইমুন ইসলাম সহ আর এ ফাউন্ডেশনের সদস্য হিরক,কুরবান,শরিফুল, জালাল সেখানে উপস্থিত ছিলেন।