মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা যুবলীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সোমবার বিকেলের দিকে মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আয়োজন করা হয়।
মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ডালিম, যুবলীগ নেতা মেজবাহউদ্দিন, সাবেক ছাত্রনেতা হাসানুজামান হীলন, যুবলীগ নেতা সাজিদুর রহমান সেতু, যুবলীগ নেতা মিজানুর রহমান, জেলা যুবলীগের সদস্য শরাফ উদ্দিন সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল খান ও ছাত্রলীগ নেতা মাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সেখানে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে সেখানে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে পালন করা হয়।