মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা যুব উন্নয়নের অধিদপ্তরের উদ্যোগে হাঁস মুরগি পালন, মৎস্য চাষ, পোশাক তৈরি, ইলেকট্রনিক এন্ড হাউজ ওয়ারিং,ইলেকট্রনিক্স, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন, কম্পিউটার বেসিক এন্ড আইসিটি অ্যাপ্লিকেশন বিষয় প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক কেএম জাহিদ হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রাক্তন পরিচালক প্রশিক্ষণ আলাউদ্দিন খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রোগ্রাম কো-অর্ডিনেট লক্ষণ বাহাদুর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু প্রমুখ।