মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উদ্যাপনে বিএনপির ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ উদ্দিন, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, রোমানা আহমেদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মন।
এ সময় জেলা, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।