মেহেরপুর নিউজঃ
মেহেরপুর পৌরসভার উদ্যোগে শহরজুড়ে মশক নিধন অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে এ কার্যক্রম চালু হয়।
পৌরসভার কর্মচারীরা ফগার মেশিনের সাহায্যে শহরের প্রধান প্রধান সড়কের দু’পাশে স্প্রে করে মশক নিধন কার্যক্রম পরিচালনা করেন। এ সময় মশার উপদ্রব কমাতে বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালানো হয়।
পৌরসভা সূত্রে জানা গেছে, নাগরিকদের স্বস্তি নিশ্চিত করতে এ মশক নিধন অভিযান ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।