মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২৭ এপ্রিল:
মেহেরপুর সরকারী শিশু পরিবার থেকে আনিসুর নামের এক শিশু হারিয়ে গেছে। শুক্রবার সন্ধ্যা থেকে তাকে খুজে না পেয়ে অবশেষে রোববার মেহেরপুর সদর থানায় সাধারন ডায়েরী করেছেন শিশু পরিবারের উপ-তত্বাবধায়ক লাইজু রাজ্জাক। যার নং-৯৭৮,তারিখ-২৭/০৪/২০১৪।
সাধারন ডায়েরী থেকে জানা গেছে, বগুড়ার দুপচাঁচিয়ার নুর ইসলামের ছেলৈ আনিসুর রহমান ২০০৮ সালের ৯ আগষ্ট থেকে মেহেরপুর শিশু পরিবারে অবস্থান করছিলো। ২৫ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় শিশু পরিবারের মাঠে বিকালের খেলা শেষে সন্ধ্যায় সে নাস্তা গ্রহন করে। পরে নাস্তা শেষে সে রুমে না ফিরে অন্যত্র চলে গেছে। খবর পেয়ে মেহেরপুর শহরসহ আশেপাশের বিভিন্ন এলাকায় খোজাখুজি করেও তাকে খুজে পাওয়া যায়নি।
এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় এস আই মিজানুর রহমান জানান, শিশুটিকে উদ্ধারের চেষ্টায় অভিযান চলছে।
উল্লেখ্য, ২০০৮ সালের ৯ আগষ্ট মেহেরপুর জেলা প্রশাসকের চত্বরে অনাথ শিশূর ত ঘুরে বেড়ানোর সময় স্থানীয় প্রশাসন ও সুধীজনদের সহায়তায় শিশুটিকে মেহেরপুর শিশু পরিবারে রাখা হয়।