মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলা ও পৌর সুজনের কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকেলে মেহেরপুর শহরের অক্সফোর্ড কিন্ডারগার্ডেন মিলনায়তনে এক আলোচনা সভার মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।
এই কমিটিতে মেহেরপুর সদর উপজেলা সুশাসনের জন্য নাগরিক সুজন এর সভাপতি নির্বাচিত করা হয় মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাককে।
এছাড়াও সাধারণ সম্পাদক হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী আলতাফ হোসেন, পৌর কমিটির সভাপতি হিসেবে বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আবুল হাশেমকে, এবং সাধারণ সম্পাদক করা হয়েছে অক্সফোর্ড কিন্ডারগার্ডেন স্কুলের পরিচালক জানে আলমকে।
এর আগে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় মেহেরপুর জেলা সুজনের সভাপতি ইকরামুল আজিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সুজনের প্রধান উপদেষ্টা ও মেহেরপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিন, জেলা সুজনের সাধারণ সম্পাদক মুজাহিদ আল মুন্না, সহ-সভাপতি কাজী কাজী আনিসুজ্জামান, সাবেক পিপি এডভোকেট সাইদুর রাজ্জাক টোটন সেখানে বক্তব্য রাখেন।