মেহেরপুর নিউজ:
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সাথে সরকারি চাকরিজীবীদের সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন মেহেরপুর জেলা শাখার সদস্যদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন মেহেরপুর জেলা শাখার পক্ষ থেকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন মেহেরপুর জেলা শাখার সভাপতি মোঃ আফতাব আলী খাঁন, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান তুষার উপস্থিত থেকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন কে ফুলেল শুভেচ্ছা জানান। সংগঠনের সদস্য রুহুল আমিনসহ অন্যান্য সদস্য সেখানে উপস্থিত ছিলেন।