মেহেরপুর নিউজ:
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল ও মেহেরপুর জেলা স্কাউটসের উদ্যোগে পাঁচ দিনব্যাপী ৪১৭তম রোভার নেতা বেসিক কোর্স সম্পন্ন হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) মেহেরপুর সরকারি কলেজে পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সের সমাপ্তি হয়। এতে মেহেরপুর জেলার বিভিন্ন কলেজের রোভার লিডাররা অংশগ্রহণ করেন।
কোর্সে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা রোভারের কমিশনার ও মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবীর, জেলা রোভারের সম্পাদক ও সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক আলমগীর হোসেন এবং সাবেক সম্পাদক ফাররুক আহমেদসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
এ প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে রোভার লিডারদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি এবং রোভার কার্যক্রমকে আরও গতিশীল করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।