মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামবাসীর উদ্যোগে শিবপুর মাঠে অনুষ্ঠিত শিবপুর ফুটবল টুর্নামেন্টে বড় জয় পেয়েছে গৌরীনগর ইউনাইটেড ক্লাব। রবিবার বিকেলে অনুষ্ঠিত খেলায় গৌরীনগর ইউনাইটেড ক্লাব ৫-১ গোলের ব্যবধানে সুবিদপুর সূর্যসেনা ক্লাবকে পরাজিত করে।
খেলায় গৌরীনগর ইউনাইটেড ক্লাবের পক্ষে শাকিল দুটি এবং মিরাজ ও সিয়াম একটি করে গোল করেন। অন্যদিকে, সুবিদপুর সূর্যসেনা ক্লাবের পক্ষে সানজিদ একটি গোল করে ব্যবধান কমান।
দুর্দান্ত পারফরম্যান্সের জন্য বিজয়ী দলের শাকিল ম্যান অব দ্য ম্যাচ ও প্রথম গোলদাতার পুরস্কার লাভ করেন। এছাড়া সিয়াম গেম চেঞ্জার পুরস্কার অর্জন করেন।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজিমুদ্দিন গাজী, জাহাঙ্গীর গাজী, জিনারুল গাজী, ইনফিতার গাজী, গাজী শামসুল ও গাজী সেলিম গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তাঁরা বিজয়ীদের হাতে ম্যান অব দ্য ম্যাচ, প্রথম গোলদাতা ও গেম চেঞ্জার পুরস্কার তুলে দেন।
শিবপুর মাঠে অনুষ্ঠিত এ ফুটবল ম্যাচকে ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।