মেহেরপুর নিউজ :
মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদের উদ্যোগে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরের দিকে আমদাহ ইউনিয়ন পরিষদ মিলনায়তন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমদহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সচিব শাহাদৎ হোসেন।