মেহেরপুর নিউজ :
মেহেরপুর সিটি ক্লাবের উদ্যোগে মেহেরপুর সরকারি কলেজ মাঠে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেলে মেহেরপুর সরকারি কলেজ মাঠে মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল আলম সরদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। সিটি ক্লাবের সভাপতি রাশিদুল হক আনন্দ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ। এ সময় বক্তব্য রাখেন জুলফিকার আলী।উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।
এ সময় অন্যদের মধ্যে মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মতিয়ার রহমান, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হামিদুল ইসলাম প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।