মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের বাজারে কাঁচা ঝালের ঝাঁঝ বেড়েই চলেছে। এক কেজি ওজনের ইলিশ মাছ ২ হাজার টাকা কেজি। মেহেরপুর বাজারে সস্তা কেবল পুঁইশাক।
শুক্রবার সকালে মেহেরপুর কাঁচাবাজার আড়ত, বড় বাজার এবং হোটেল বাজার ঘুরে দেখা গেছে,কাঁচা ঝাল ২৬০ টাকা কেজি পাইকারি বিক্রি হলেও খুচরা বাজারে গিয়ে সেই ঝাল ৩০০ টাকায় বিক্রি করা হচ্ছে। রসুন, পিঁয়াজ, আলুর দাম আগের মতই রয়েছে। বর্তমানে আলু পাইকারি ৫২ টাকা। খুচরা ৬০ টাকা কেজি, পটল পাইকারি ২২ টাকা। খুচরা ৩০ টাকা কেজি। কচু পাইকারি চল্লিশ টাকা, খুচরা ৫০ টাকা। কলা ৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। করলা পাইকারি ৫০ টাকা, খুচরা প্রকারভেদে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজ ১১০ টাকা থেকে ১৩০ টাকা, রসুন ১৭০ টাকা থেকে ২০০ টাকার মধ্যে ওটা নামা করছে।
এছাড়াও আধা ২৮০ টাকা। পেঁপে ৩০ থেকে ৪০ টাকা, নতুন ফুলকপি ৩০ টাকা কেজি, বেগুন ৬০ টাকা, লাল সাক কুঁড়ি থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।
বাজারে শুধুমাত্র পুঁইশাক সস্তায় বিক্রী হতে দেখা গেছে। পুইশাক পাইকারি ৫-৭ সাত টাকা কেজি দরে বিক্রি হলেও খুচরা বাজারে গিয়ে সেগুলো ১২ থেকে ১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে সব ধরনের মাছ আমদানি হলেও প্রকারভেদে মাছের দাম চাওয়া হচ্ছে।
ইলিশ মাছের পূর্ণ মৌসুমেও মেহেরপুর এক কেজি ওজনের একটি ইলিশ দুই হাজার টাকা কেজি দাম হাঁকানো হচ্ছে।সবচেয়ে কম দামে যে ইলিশের দাম চাওয়া হচ্ছে সেটি তিন থেকে সাড়ে তিনশ গ্রাম ওজনের ৮০০ থেকে ৯০০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। বাজারে মুরগি এবং গরু-খাসির মাংস আগের দামে বিক্রি হচ্ছে।