মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ ভার্সন শাখার উদ্যোগে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ রিতা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে ইংলিশ ভার্সন শাখার শিক্ষার্থীরা সংগীত, নৃত্য, আবৃত্তি ও শিক্ষামূলক নাটিকায় অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুকুমার মিত্র, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ শামসুর রহমান টুটুলসহ বিপুলসংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত থেকে শিক্ষার্থীদের পরিবেশনা উপভোগ করেন।