মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার যাদবপুর লাম ফাউন্ডেশনের উদ্যোগে যাদবপুর মাঠে যাদবপুর ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সদস্য আলমগীর হোসেন লালটু।
টুর্নামেন্টে মোট চারটি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় বিপুল মোবাইল সার্ভিসিং সেন্টার ৩-২ গোলে লাভলু ট্রেডার্সকে পরাজিত করে শুভ সূচনা করে।
খেলায় বিজয়ী দলের পক্ষে হুসাইন ও সজিব একটি করে গোল করেন। অপর গোলটি আসে আত্মঘাতী গোলের মাধ্যমে। অন্যদিকে লাভলু ট্রেডার্সের পক্ষে রনো ও তাফসীর একটি করে গোল করেন।
খেলায় তাফসীর ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী অপর দুটি দল হলো মা স্টোর ও ফারুক টেলিকম।