মেহেরপুর নিউজ :
“পুলিশের সাথে কাজ করি,মাদক-জঙ্গি-সন্ত্রাস মুক্ত দেশ গড়ি” এ শ্লোগানের মধ্যে দিয়ে মেহেরপুরের গাংনীতে কমিউিনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে গাংনী বাজার বাসষ্ট্যান্ড শহীদ রেজাউল চত্বর থেকে একটি র্যালী বের হয়ে গাংনী থানা চত্বরে গিয়ে শেষ হয়। গাংনী থানা ও গাংনী উপজেলা পুলিশিং কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। থানা চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: ওবাইদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, পৌর মেয়র আশরাফুল ইসলাম গাংনী উপজেলা পুলিশিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক উপজেলা চেয়ারম্যান এডভকেট একেএম শফিকুল আলম, বামন্দী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, পুলিশিং কমিটির সাধারন সম্পাদক ও উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন।
এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমীন,জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম, রাইপুর ইউ পি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু,মটমুড়া ইউপি চেয়ারম্যান মোঃ সোহেল আহম্মেদ,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।