মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী ও ডাটা এন্ট্রি অপারেটর সুলতান আহমেদ চাকরি থেকে অবসর গ্রহণ করায় তাকে বিদায় সংবর্ধনা দিয়েছে মেহেরপুর সদর উপজেলা শিক্ষা পরিবার।
মঙ্গলবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম, বিদায়ী অফিস সহকারী সুলতান আহমেদ, সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, আমঝুপি আলিম মাদ্রাসার সুপার মাহবুব-উল আলম, আর.আর. মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক সানজিদা ইসলাম এবং মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাব্বারুল ইসলামসহ অন্যান্যরা।
বক্তারা সুলতান আহমেদের দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তার সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন এবং অবসর-পরবর্তী জীবনের সুখ, শান্তি ও সুস্বাস্থ্য কামনা করেন।
অনুষ্ঠানের শেষে বিদায়ী সুলতান আহমেদের হাতে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। পরে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।