মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে মেঘেরাজ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপর ১টায় গাংনী উপজেলার বানিয়াপুকুর গ্রামের এ ঘটনা ঘটে। মেঘেরাজ ঐ গ্রামের প্রবাসী বাবলু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, মেঘেরাজ বাড়ির পাশে একটি পুকুর পাড়ে খেলা খেলছিলো। অসাবধানতা বসত পানিতে পড়ে ডুবে তার মৃত্যু হয়।
মেঘেরাজের পরিবারের সদস্যরা জানায়, মেঘেরাজকে দীর্ঘ সময় সন্ধান করে কোথাও না পেয়ে পুকুড় পাড় এলাকায় খুঁজতে গেলে তার ভাসমান লাশ দেখে স্থানীয়দের সহায়তার উদ্ধার করা হয়।