মেহেরপুর নিউজ:
আমরা অনেক দুরের জনপদ এবং আমাদের এই জনপদটি সমস্ত বাংলাদেশের মানুষের কাছে সম্মানিত কারণ এটা জাতীর পিতার নামে মান করণ মুজিবনগর ক্ষেত মেহেরপুর। এটা ছাড়া আমাদের অহংকার করার মত কিছু নেই।
আমাদের মেহেরপুর হয়ে কোন বাস যাচ্ছে না। আমাদের ব্যবসা বানিজ্য ততটা নাই। যেটা চুয়াডাঙ্গা-ঝিনাইদহ এটা জংশন পয়েন্ট সব দিক এসে তাদের উপর দিয়ে যায় তাদেও ট্যাক্স বেশী পাই। তাদের ব্যবসা বেশী, সব কিছু বেশী।
আমাদের তিন দিক বন্ধ শুধু পূর্ব দিক টা খালি। সেক্ষেত্রে আমরা সম্মানিত আমাদের মুজিব নগর তাই। এটাাইকে আমাদের অর্থনৈতিক ভাবে ব্যবহার করতে হবে। অর্থনৈতিক ভাবে মানুষকে এখানে আনতে হবে।
আমি মনে করেছি আমাদের মেহেরপুরের মানুষের বেশী বেশী টুঙ্গিপাড়ায় যাওয়া দরকার। বঙ্গবন্ধুর অনুভুতি নেওয়ার জন্য। মানুষ আমাদের সম্মান করে আমরা মুজিব নগরের মানুষ। আমাদের বঙ্গবন্ধুর অনুভুতিটা থাকার প্রয়োজন আছে, দেখার প্রয়োজন আছে। আমি চেষ্টা করেছিলাম মুজিবনগর থেকে টুঙ্গিপাড়া আর রাজশাহীর জন্য গাড়ির জন্য অন্য কোথাও না। মেহেরপুর থেকে গোপালগঞ্জ টুংগীপাড়া বিআরটিসি বাস চালু উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।।
শনিবার দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন করেন।
মেহেরপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, পুলিশ সুপার এসএম মুরাদ আলি, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান। পরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফিতা কেটে বিআরটিসি মেহেরপুর গোপালগঞ্জ টুংগীপাড়া বাসের উদ্বোধন করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়।