মেহেরপুর নিউজ:
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে সারাদিন অনশন করছিলো প্রেমিকা শিউলি খাতুন (১৯)। পাশে ছিল না কেউই। যাকে বিয়ের দাবিতে এই অনশন। সেই প্রেমিকই কিনা বিয়ে করবেন না বলে হয়ে গিয়েছিলেন লাপাত্তা। কিন্তু প্রেম কি আর হার মানে! আর তাইতো টানা সারাদিন অনশনের পর রাতে প্রেমিক ওয়াসিমের সাথে প্রেমিকা শিউলি খাতুনের দীর্ঘ ৭ বছরের প্রেমেরে পরিণিতি পায় বিয়ে সম্পন্ন হওয়ার মাধ্যমে।
ঘটনাটি ঘটেছে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে।
জানা যায়, মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের বিশ্বাস পাড়ার আবুল হোসেনের ছেলে ওয়াসিমের সাথে প্রতিবেশী ইনু বিশ্বাসের মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
গতকাল রবিবার ভোর রাত থেকে ওয়াসিমের বাড়ির সামনে বসে শিউলি খাতুন বিয়ের দাবীতে অনশন শুরু করে। প্রেমিকা আসার পর ওয়াসিম বাড়ি থেকে পালিয়ে যায়। এ ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃস্টি হয়। প্রেমিকা শিউলি খাতুন বিয়ে না করা পর্যন্ত বাড়ি থেকে যাবে না বলে সাফ জানিয়ে দেয়। পরে সারাদিন অনশন করার পর রাতে এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গের হস্তক্ষেপে প্রেমিক ও প্রেমিকার পরিবারের লোকজন সমঝোতার জন্য বসে এবং ১ লক্ষ টাকা দেনমহর ধার্য্য করে বিয়ে দেওয়া হয়।
ইউপি সদস্য আনারুল ইসলাম জানান, উভয় পরিবারের সাথে সমঝোতা করে ওয়াসিম ও শিউলি খাতুনের এক লক্ষ টাকা দেনমোহর ধার্য মাধ্যমে বিয়ে দেওয়া হয়েছে কিন্তু শিউলি খাতুন বিয়ের পরে আপাতত তার পিতার বাড়ি থাকবে।