মেহেরপুর নিউজ:
অর্ধকোটি ভিউ আর প্রায় শোয়া লক্ষ শেয়ারে পা দিয়েছে মাত্র ১৮ দিনে মেহেরপুর নিউজের পরিবেশিত সংবাদ। ২০২০ সালের ৮ জানুয়ারী মেহেরপুর ভূুমি অফিসের দালালদের রমরমা বাণিজ্য নিয়ে সরাসরি ফেসবুক লাইভ দেখায় মেহেরপুর নিউজ ।
এই লাইভটি আজ রবিবার সন্ধ্যা পর্যন্ত অর্ধকোটি ( ৫০ লক্ষ) দর্শক ভিউ করেছে আর শেয়ার দিয়েছেন ১ লক্ষ ১১ হাজার জন , ৬৪ লক্ষ্য ৪৪ হাজার ১শ ৯৭ জন ফলো করেছে এই নিউজটি। প্রশংসাসূচক মন্তব্য করেছে ৯ হাজার ৪শ জন।
এছাড়া দেশে – বিদেশের বিভিন্ন স্থান থেকে অজস্র ফোনের মাধ্যমে ধন্যবাদ জানিয়েছে যেমন, তেমনি ভূমি সংক্রান্ত বিভিন্ন আভিযোগ ও দিয়েছে। সংবাদটি প্রকাশের পর মেহেরপুর নিউজ মেহেরপুরের ইতিহাসে এক নতুন মাইল ফলকে পদাপর্ন করলো।
এজন্য মেহেরপুর নিউজের পাঠকদের কাছে মেহেরপুর নিউজ পরিবার কৃতজ্ঞ। সাথে সাথে মেহেরপুর নিউজ ‘আমরা সকলের কথা বলি’ এই শ্লোলগানের ব্যাততা নিয়ে সঠিক ও বস্তু নিষ্ঠ সংবাদ তুলে ধরে পাঠকের হৃদয়ে আরো জায়গা করে নেব বলে আমরা মনে করি।