মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল শেরে বাংলা ক্লাবের উদ্যোগে আয়োজিত শেরে বাংলা ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে চাঁদবিল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার তুলে দেন পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গনিউল আজম এবং মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান।
চাঁদবিল শেরে বাংলা ক্লাবের সভাপতি মাজেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, সদর উপজেলা সভাপতি ফয়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, পৌর সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, পৌর সাধারণ সম্পাদক এহান উদ্দীন মনা এবং জাসাসের সদস্য সচিব বাকাবিল্লাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিএমসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালিদ ওমর রুমি, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আজিত আলী, সদস্য সচিব আব্দুল মতিন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য জিয়াউর রহমান, শামীম রেজা এবং জেলা ফুটবল কোচ আব্দুল মালেক।
অনুষ্ঠানে অতিথিরা খেলাধুলার প্রসারে আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন এবং তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। পরে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও পুরস্কার তুলে দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।