মেহেরপুর সরকারি কলেজের উত্তর দিক দিয়ে জনস্বার্থে রাস্তার ব্যবস্থা করার জন্য ওই এলাকার চাষিরা জেলা প্রশাসক বরাবর আবেদন জানিয়েছেন।
সরকারি কলেজের আশেপাশে জমি রয়েছে এমন প্রায় ৪০ জন স্বাক্ষরিত আবেদনপত্রে তারা জানিয়েছেন আপামর জনতার দান ও সার্বিক সহযোগিতায় ১৯৬২ সালে জনস্বার্থে বর্তমান মেহেরপুর সরকারি কলেজটি প্রতিষ্ঠিত হয়। এখানে অনেক দানশীল ব্যক্তি জমি দান করে। কলেজ ক্যাম্পাসে পূর্ব পাশে রয়েছে বিশাল আবাদি জমি,দানশীল ব্যক্তিদের এবং তাদের জমি ক্রয় করে অনেকে মালিক হয়ে আমরা চাষাবাদ করছি। কলেজ প্রতিষ্ঠার পর থেকে ক্যাম্পাসে ঘেরা না থাকায় কলেজের ভিতর দিয়ে কলেজে চলাকালীন সময়ের আগে পরে চাষিরা জমি চাষাবাদ করছি এবং মাঠের ফসল ঘরে তুলে এনেছি। বর্তমানে কলেজ কর্তৃপক্ষ সম্পূর্ণ ক্যাম্পাস বাউন্ডারী ওয়াল নির্মাণ কাজ করছেন, কলেজ ক্যাম্পাসে আমরা কলেজের পূর্ব পাশের বিশাল মাঠের কৃষক আবদ্ধ হয়ে পড়েছি, যাতে মাঠের ফসল ঘরে তোলা ও চাষাবাদ করা নিয়ে বিপাকে পড়েছি।
এ অবস্থায় কৃষকদের বাঁচাতে কৃষকদের কৃষিপণ্য ঘরে তুলতে রাস্তায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে কারণে কলেজের উত্তর পাশে দিয়ে কিছুটা জায়গা ছেড়ে দিয়ে রাস্তা করার জন্য জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানানো হয়েছে।