তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর/ উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে গাংনী মৎস্য অফিসের উদ্যোগে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২০-২১ অর্থ বছরে এ পোনা মাছ অবমুক্ত করা হয়।
উপজেলা মৎস্য অফিসার রবিউল ইসলাম (অঃ দাঃ) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা মাছ অবমুক্তকরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া, সহকারী কমিশনার (ভ‚মি) নুর ই আলম সিদ্দিকী উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন’র প্রতিনিধি মনিরুজ্জামান আতু, গাংনী ডিগ্রী কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি আসিব, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা প্রীতম চৌধুরীসহ মৎস্য অফিসের অন্যান্য কর্মচারী, স্থানীয় আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে কুমারীডাঙ্গা মাথাভাঙ্গা মরা নদী, তেরাইল বিল, মহেষপুর বিল, মড়কা বিল, সাহারবাটি কাজলা নদী ও তেতুঁলবাড়ীয়া বিলে পোনা মাছ অবমুক্ত করা হয়।