তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীর সহড়াতলা গ্রামের বাগান পাড়ায় আলিফ (৯) নামের এক শিশু পুকুরে ডুবে মারা গেছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় ওরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়।
শিশু আলিফ উপজেলার সহড়াতলা গ্রামের বাগানপাড়া জিল্লুর রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শী একই গ্রামের সাদেক আলীর ছেলে অভি (৭) জানায় সে পুকুরের পাড়ে বসেছিল এবং আলিফ গোসল করার জন্য পুকুরে নেমেছিল আর উঠে আসেনি।
এ অবস্থায় অভি বিষয়টি আলিফের মাকে জানায়। সংবাদ পেয়ে স্থানীয়রা পুকুরে অনেক খোঁজাখুঁজি করেও আলিফ কে উদ্ধার করতে পারেনি। সংবাদ পেয়ে বামন্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রায় এক ঘণ্টা চেষ্টা করে পুকুর থেকে আলিফের মরদেহ উদ্ধার করে স্থানীয় সন্ধানী হাসপাতালে নিয়ে যায়।
কর্তব্যরত ডাঃ রাকিবুল ইসলাম শিশুটিকে মৃত ঘোষণা করেন। বামন্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সাবস্টেশন ইনচার্জ ইসাহাক আলী বিশ্বাস জানান, আজ বিকেল ৩টা ৫ মিনিটের সময় শিশু পানিতে ডুবে যাওয়ার সংবাদ পেয়ে দ্রুত গতিতে টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ফায়ারম্যান কামরুজ্জামান শিশুটিকে উদ্ধার করে।
পরে তাকে স্থানীয় সন্ধানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাকিবুল ইসলাম শিশুটিকে মৃত ঘোষণা করেন। গাংনী থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।