তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে মুজিব বর্ষ উদযাপনের অংশহিসেবে ধানখোলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কৃষকলীগের উদ্যোগে বৃক্ষরোপন করা হয়েছে।
শুক্রবার বিকেল ৩ টার দিকে কচুইখালী (জুগিন্দা) গ্রামের মসজিদের জমিতে এ বৃক্ষরোপন করা হয়। প্রধানমন্ত্রীর আহ্বান ৩টি করে গাছ লাগান এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন প্রজাতির ৪শ’ গাছের চারা রোপণ করা হয়। জেলা সরকারি কলেজের সাবেক ভিপি ও জিএস জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এবং জেলা আওয়ামী কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন এর সার্বিক তত্ত্বাবধানে এ বৃক্ষরোপণ করা হয়।
জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ এর সঞ্চালনায় এ সময় উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবুল বাশার, শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, মুক্তিযোদ্ধা আওয়ামী প্রজন্ম লীগের আহ্বায়ক নুরুল ইসলাম, কুতুবপুর কৃষকলীগের সভাপতি আমজাদ হোসেন, কৃষকলীগ নেতা হারুন অর রশিদ, ধানখোলা ‘ক’ শাখার কৃষকলীগ সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, মহিষাখোলা ওয়ার্ড কৃষকলীগের সভাপতি শমসের আলীসহ আওয়ামী লীগ, আওয়ামী কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।