মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার তেঘরিয়া গ্রামে বজ্রপাতে মনিরুল ইসলাম (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। একইসাথে জুলিয়া খাতুন(২৭) নামের এক গৃহবধূ আহত হয়েছে।
নিহত মনিরুল ইসলাম তেরোঘরিয়া গ্রামের নিছারুদ্দীন এর ছেলে এবং আহত জুলিয়া একই গ্রামের শসমীমের স্ত্রী। শনিবার সন্ধ্যার আগ মুহূর্তে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
জানা গেছে সন্ধ্যার আগে প্রচন্ড বৃষ্টির সাথে বজ্রপাত আঘাত হানলে মাঠের কাজ করা অবস্থায় মনিরুল এবং ঘরের সামনে দাঁড়িয়ে থাকা জুলিয়া আহত আহত হয়। আহত অবস্থায় দুজনকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মনিরুলকে মৃত ঘোষণা করেন, আহত জুলিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।