মেহেরপুর নিউজ:
মুজিবনগর র্যালী, লিফলেট বিতরন ও আলোচনা সভার মধ্যে দিয়ে প্রথমবারের মত পালিত হয়েছে পর্যটন দিবস।
রবিবার সকাল এগারোটার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবস পালিত হয়। মুজিবনগর অনন্যা পার্কের সহযোগীতায় র্যালীটি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়।
এ সময় রাস্তায় চলাচলকারী জনগনের মাঝে লিফলেট বিতরন করা হয়। র্যালীতে নেতৃত্ব প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার।
এ সময় সমাজসেবা অফিসার আব্দুর রব, প্রাথমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা শহিদুল ইসলাম, মুজিবনগর পর্যটন মোটেলের ইউনিট ব্যাবস্থাপক ফিরোজ আহম্মেদ, মুজিবনগর অনন্যা পার্কের চেয়ারম্যান হাসানুজ্জামান লাল্টু উপস্থিত ছিলেন। র্যালী শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে সীমিত আকারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।