মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার গোপালপুর কাঁকলি মারির বিলের উপর অবাধে জাল দিয়ে মাছ ধরার হিড়িক পড়ে গেছে। সরকার সকল প্রকার দেশি প্রজাতির মাছ টিকিয়ে রাখতে বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করছে।
সেক্ষেত্রে উন্মুক্ত জলাশয় অত্র এলাকার মানুষজন হাতছিপ দিয়ে মাছ ধরার কথা। কিন্তু গোপালপুর কাঁকলি মারির বিলে একাধিক ব্যক্তি তারা বেশাল জাল দিয়ে মাছ ধরার কারণে সেখানে ছোট-বড় দেশী প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে।
মেহেরপুর পুলিশ লাইন থেকে প্রায় ৪শ গজ দূরে সদর উপজেলার গোপালপুর কাঁকলি মারির বিলের অবস্থান। মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গোপালপুর মূল সড়ক থেকে শুরু করে উত্তর পাশে প্রায় ১০-১২ টি বেশাল জাল ফেলে প্রতিদিন, প্রতিনিয়ত মাছ শিকার করছে।
এলাকাবাসী জানিয়েছেন জালের পাশাপাশি ওই এলাকায় আব্দুল হামিদ নামের এক ব্যক্তি বিলের মাঝখানে অবৈধভাবে বাঁধ দিয়ে সেখানে মাছ চাষ করছে।
মৎস্য বিভাগের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী। হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় প্রশাসনের। একইসাথে বাঁধ ও জাল অপসারণ করে দেশি প্রজাতির মাছ বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।