মেহেরপুরে মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে রিপন (২৮), ডালিম (২১), মনিরুল ইসলাম (৩৬) নামের তিনজন গুরুতর আহত হয়েছে।
বুধবার সন্ধ্যার দিকে মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহত রিপন মেহেরপুর মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের হায়াত আলীর ছেলে, ডালিম একই গ্রামের নুরুল ইসলামের ছেলে, এবং মনিরুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের সিয়ামউদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায় আহত রিপন ও ডালিম মেহেরপুর থেকে মুজিবনগর এর দিকে যাচ্ছিল, এবং নসিমন চালক মনিরুল ইসলাম মুজিবনগরের দিক থেকে মেহেরপুরের দিকে আসছিল এ সময় সদর উপজেলার চকশ্যামনগর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় তিন জনেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের তিনজনকেই রাজশাহীতে রেফার্ড করেন।