মেহেরপুর নিউজ:
দৈই -এর ছোবায় অসংখ্য পোকা গিজগিজ করছে, ফ্রিজের মধ্যে রাখা কোমল পানির মেয়াদ শেষ হয়েছে ১ বছর আগে। সামনে আলমারিতে থরে থরে সাজানো রয়েছে অসংখ্য বিস্কুট, পাউরুটি, যার মেয়াদ শেষ হয়েছে অনেক আগে। তারপরও বিক্রি করা হচ্ছে।
মঙ্গলবার দুপুরের দিকে ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালানোর সময় এ দৃশ্য দেখে রীতিমতো হতবাক বনে গেলেন। সবকিছু হচ্ছিল মেহেরপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হোটেল বাজার এলাকার যারিন ফুড প্রোডাক্ট এর দোকানে। ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে যারিন ফুড প্রোডাক্ট প্রবেশ করার পর দোকানের পুরো এলাকায় নোংরা আর স্যাঁতসেঁতে ভাব, এর মধ্যেই চলছে বেচাকেনা। এসময় ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তা দোকান মালিকের নিকট ৩৮,৪৩,৫১ ধারাই ৭ হাজার টাকা জরিমানা করেন। এদিকে একই দিনে মেহেরপুর শহরের মহিলা কলেজ সড়কে পিংক লেডি কসমেটিকসের দোকানে মূল্যতালিকা না থাকাসহ মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং প্রসাধনীতে দেশের ট্যাগ না থাকার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় ৩ হাজার ৫ শ টাকা জরিমানা আদায় করা হয়।
এদিকে এর আগে একই দিনে মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া বাজার এলাকায় পৃথক তিনটি দোকানে অভিযান চালিয়ে ১হাজার ৩ শ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় মেহেরপুর জেলা মার্কেটিং অফিসার জিব্রাইল হোসেন, জেলা স্যানিটারী ইন্সপেক্টর তাজিমুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।