মেহেরপুর নিউজ :
নববর্ষের শুভেচ্ছা জানিয়ে গাংনী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক।
মঙ্গলবার (৫ জানুয়ারী) বেলা ১ টার সময় গাংনী উপজেলা প্রেসক্লাবের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম ফারহানা ইয়াসমিন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আসিফ ইকবাল অনিক।
এছাড়া বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএন পাভেল,এমএ লিংকন সহসভাপতি সাহাজুল সাজু, লিটন মাহমুদ, মাসুদ রানা, আবুল কাশেম অনুরাগী, মতবিনিময়কালে এমএ খালেক বলেন, করোনাকালিন সময়ে বর্তমান সরকার ভূমিকা পালন করায় করোনাার মত বৈশ্বিক সমস্যাকে একটি সহনশীল পর্যায়ে রাখতে সক্ষম হয়েছে। এসময় আমাদের দেশের একটি লোকও না খেয়ে মারা যায়নি। করোনাকালিন সময়ে ঝুঁকি নিয়ে সাংবাদিকরা কাজ করেছেন। জাতীয় পর্যায়ে সকল প্রকার দূর্যোগকালিন সময় সাংবাদিকেরা দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গড়া, দেশের উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। তাই দেশের সকল উন্নয়নে সাংবাদিকদের পাশে চান তিনি। তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছরে আমরা পা দিয়েছি।
মেহেরপুর জেলায় একজন মন্ত্রী দিয়েছে সরকার। আমাদের জেলায় বড় বড় মেঘা প্রকল্পের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে রেল লাইন, মেহেরপুর-কুষ্টিয়া সড়ক চার লাইনের কাজ, মুজিবনগরে বিশ্ববিদ্যালয়, নদী খনন, রাস্তাঘাট ও স্কুল করেজের ভৌত অবকাঠামো বিনির্মান হচ্ছে। পৌর নির্বাচন উপলক্ষে তিনি বলেছেন, পৌরবাসির সরাসরি ভোট মেয়র নির্বাচিত হোক। তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত শান্তিপূর্ণ সমাজ গঠন হবে। এক সময় জামায়াত বিএনপি জোট সরকারের আমলে একটি নৈরাজ্যকর দেশ তৈরী হয়েছিল। সেটা থেকে দেশকে দেশের মানুষকে বের করে এনেছে সরকার। এখন মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে।
দেশের মানুষের মাঝে এখন আর হাহাকার নেই। সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত সবগুলো পৌর নির্বাচন অবাধ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কয়েকটি বাদে সবগুলোই আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা বিজয় লাভ করেছে। তিনি বলেন, স্বাধীনতা এসেছে আওয়ামী লীগের হাত ধরে বঙ্গবন্ধুর নেতৃত্বে।