মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার বিকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আহবায়ক প্রফেসর হাসানুজ্জামান মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মোফাজ্জল হক।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন গাংনী উপজেলা সভাপতি খোরশেদ আলী, মুজিবনগর উপজেলা সভাপতি সায়েদুল হক, মোখলেসুর রহমান খোকন, কামরুল হাসান চাদু প্রমূখ।