মেহেরপুর নিউজ:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়।
বুধবার সকালে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল প্রাঙ্গণে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জুমের মাধ্যমে চক্ষু শিবিরের উদ্বোধন করেন। বিনামূল্যে এ চক্ষু শিবিরে রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয় এবং রোগীর চোখের ছানি অপারেশন ও চোখে লেন্স লাগানোর সিদ্ধান্ত নেন চিকিৎকরা।
এ সময় সেখানে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান, সিভিল সার্জন ডা.মোঃ নাসির উদ্দিন,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, পিপি পল্লব ভট্টাচার্য,জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মিদুল প্রমুখ উপস্থিত ছিলেন।