গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে শাটারগান দিয়ে শ্যালককে ফাঁসাতে গিয়ে দােলা ভাইসহ তার সঙ্গী এখন পুলিশের খাঁচায় বন্দি হয়েছেন।
পুলিশের হাতে আটককৃতরা গাংনী উপজেলার মুন্দা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রাহেদুল ইসলাম (২২) ও একই গ্রামের জাকিরুল ইসলামের ছেলে মুস্তাকিন হােসেন(১৮)।
বৃহষ্পতিবার দিবাগত মধ্যরাতে গাংনী উপজেলা দেবীপুর গ্রাম থেকে অস্ত্রসহ দুজনকে গ্রেফতার করেছে। দু’জন চক্রান্তকারীকে আটক করে গাংনী থানা পুলিশ। পরে তাদের
বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
গাংনী থানা সূত্র জানায়, আটককৃত রাহেদুলের সাথে দেবীপুর গ্রামের খোরশেদ আলমের বোনের বিয়ে হয় ৭ বছর আগে। রাহেদুলের বেপােরােয়া চলা ফেরার কারণে গত তিন মাস আগে খোরশেদ আলম তার বোনকে বাড়িতে নিয়ে আসেন। এতে রাগে-অভিমানে খোরশেদকে ফাঁসাতে তার ঘরে আগ্নেয়াস্ত্র রেখে পুলিশে খবর দেয় রাহেদুল ও তার সঙ্গী মুস্তাকিম। স্থানীয় বামন্দী ক্যাম্প পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অস্ত্র রাখা রাহেদুল ও তার সঙ্গীয় মুস্তাকিনকে ১টি ওয়ান শাটারগানসহ আটক করে।
গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, দু’জন সোর্সকে কৌশলে জিজ্ঞাসাবাদে আগ্নেয়াস্ত্র রাখার বিষয়টি জানার পর তাদেরকে আটক করা হয়। দু’জনের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।