মেহেরপুর নিউজ:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি সংক্ষিপ্ত সফরে মেহেরপুরের মুজিবনগরে আসছেন।
শনিবার সকাল ১১ টার দিকে হেলিকপ্টারযোগে মন্ত্রী ও প্রতিমন্ত্রী মুজিবনগর পৌঁছাবেন। মন্ত্রী তাজুল ইসলাম ও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন স্বাধীনতা সড়ক পরিদর্শন করবেন। স্বাধীনতা সড়ক পরিদর্শন শেষে দুপুরের দিকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন এবং দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর নির্বাচন পরিদর্শন শেষে বিকালে ঢাকার উদ্দেশ্যে মেহেরপুর ত্যাগ করবেন বলে জানা গেছে।