সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনীতে শচীন্দ্রনাথ বিশ্বাস ফাউন্ডেশনের উদ্যোগে গুনীজন সম্মাননা প্রদান করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৭গুনীজনকে সম্মাননা প্রদান করা হয়।
শনিবার বিকেলে গাংনী উপজেলা শহরের কেন্দ্রীয় মন্দির চত্বরে এ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন-সাংস্কৃতিক অঙ্গণে বিশেষ অবদান রাখায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম,সাহিত্যেই বিশেষ অবদানের জন্য কথা সাহিত্যিক রফিকুর রশিদ রিজভী,নারী নেতৃত্বে বিশেষ অবদান রাখায় নুরজাহান বেগম, রাজনীতিতে বিশেষ অবদান রাখায় জালাল উদ্দীন (মরনোত্তর), সঙ্গীতে বিশেষ অবদান রাখায় ওস্তাদ রতন সরকার, আইন পেশায় বিশেষ অবদান রাখায় মেহেরপুর জজকোর্টের পিপি অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য, শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় শিক্ষক তরিফা নাজনীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শচীন্দ্রনাথ বিশ্বাস ফাউন্ডেশনের সভাপতি ও ইসলামী বিশ্ব বিদ্যালয়ের সিনিয়র টেকনিশিয়ান অশোক চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক। অনুষ্ঠানটির উদ্বোধক ছিলেন মেহেরপুর-(গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কুষ্টিয়া জজকোর্টের পিপি ও পূজা উদযাপন কমিটির কুষ্টিয়া জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী পৌরসভার মেয়র ও আওয়ামীলীগ নেতা আহম্মেদ আলী,কুষ্টিয়া ইসলামী বিশ্ব বিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড.অরবিন্দ সাহা,বাংলা বিভাগের অধ্যাপক ড.গৌতম কুমার দাশ,বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ,খ্রীষ্টান ঐক্য পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সুধীর কুমার শম্র্মা,ইসলামী বিশ্ব বিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড.ধনঞ্জয় কুমার,পূজা উদযাপন পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়দেব বিশ্বাস.প্রসেনজিৎ বোস,গাংনী সরকারী ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক ও কথা সাহিত্যক রফিকুর রশীদ রিজভী। গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও প্রভাষক শফি কামাল পলাশের পরিচালনায় অনু্ষ্ঠানে অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন মুজিবনগর সরকারী কলেজের প্রভাষক মোরাদ হোসেন,গাংনী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। বক্তারা বলেন, যে সমাজে গুনীদের কদর হয়না, সে সমাজে বারবার গুনীদের জন্ম হয়না। তারা বলেন, বাংলাদেশে যখন সাম্প্রদায়িক বিষবাস্প মাথা চাড়া দিয়ে উঠছে, তখন শচীন্দ্রনাথ ফাউন্ডেশন একটি অসাম্প্রদায়িক চেতনা লালন করছে।