মেহেরপুর নিউজ:
বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন (বিডিআরএম) মেহেরপুর জেলা শাখার উদ্যোগে, আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস ২০২১ উপলক্ষে মেহেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে মেহেরপুর শহরের হালদারপাড়া এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। “জাতপাত ও পেশা ভিত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়ন ও আদমশুমারি ২০২১ এ দলিত জনগোষ্ঠীর জন্য আলাদা তথ্য সংগ্রহ অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন (বিডিআরএম)’র সভাপতি অনন্ত হালদার।এ সময় অন্যদের মধ্যে শ্যামল হালদার, ভাস্কর হালদার, স্বপন হালদার, পাপ্পু হালদার, নিরা হালদার, মঙ্গল হালদার, চিন্তা হালদার, সুমিতা হালদার, নিধি প্রমূখ উপস্থিত ছিলেন।