মেহেরপুর নিউজ :
মেহেরপুর ভৈরব নদী থেকে বস্তাবন্দি অবস্থায় অর্ধ গলিত একটি লাশ উদ্ধার করেছে পুলিশ সদস্যরা। তবে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত উদ্ধারকৃত লাশটির পরিচয় মেলেনি। লাশটি নারী, নাকি পুরুষ? বস্তা খােলার পরই জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার (২৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে মেহেরপুর সদর থানা পুলিশের একটিদল সদর উপজেলার কুলবাড়িয়া-নিশ্চিন্তপুর গ্রাম সংলগ্ন ভৈরব নদী থেকে লাশটি উদ্ধার করে। স্থানীয়রা জানান,বৃহস্পতিবার সন্ধ্যায় নদীর পাড় দিয়ে যাতায়াতের সময় পথচারীরা গন্ধ পায়। এসময় নদীর কচুরীপনার উপর ভাসমান একটি বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান লাশটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। লাশের পরিচয় সনাক্তে চেষ্টা চলছে।