গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গাংনী উপজেলা প্রশাসন,মেহেরপুর জেলা আওয়ামীলীগ,গাংনী উপজেলা আওয়ামীলীগ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ,সৈনিকলীগ,ছাত্রলীগ,তাঁতিলীগ,গাংনী থানা পুলিশ,উপজেলা কৃষি অফিস,গাংনী পল্লী বিদ্যুত অফিস,গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজ,গাংনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও গাংনী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়েছে ।
শুক্রবার সকাল ৬টা ৫ মিনিটে গাংনী উপজেলা মুক্তিযােদ্ধা কমপ্লেক্স চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য করা হয়। গাংনী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ। এসময় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মেহেরপুর জেলা আওয়ালীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক-এর নেতৃত্বে পুস্পমাল্য অর্পন করা হয়। এসময় আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গাংনী উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামানের নেতৃত্বে পুস্পমাল্য অর্পন করা হয়। এর আগে সকল সংগঠন পৃথক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করে।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন,গাংনী থানা পুলিশের পক্ষ থেকে ওসি বজলুর রহমান ও (তদন্ত) ওসি সাজেদুল ইসলাম পুষ্পমাল্য অর্পন করেন। অন্যদিকে,গাংনী উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে অফিসার কৃষিবিদ কেএম শাহাবুদ্দীন আহম্মেদ পুষ্পমাল্য অর্পন করেন। উপজেলা যুবলীগের পক্ষ থেকে সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ পুস্পমাল্য অর্পন করেন। গাংনী পৌরসভার পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়েছে। গাংনী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে পুস্পমাল্য করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম,সাধারণ সস্পাদক নুরুজ্জামান পাভেল, সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী কানন, উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও চ্যানেল ফোর-এর মেহেরপুর প্রতিনিধি এমএ লিংকন,সাংবাদিক সাহাজুল সাজু,রাকিবুল ইসলাম,ইজাজ হোসেন। এ দিকে দিবসটি উপলক্ষে গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন,গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর-ই-আলম সিদ্দিকী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুনতাজ আলী,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কেএম শাহাবুদ্দীন আহম্মেদ প্রমুখ । এছাড়া দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে গাংনী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন।