মেহেরপুর নিউজ:
মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা সহ মাদক ব্যবসায়ী আজিজুল রহমানকে গ্রেফপ্তার করেছে। বৃহস্পতিবার বিকালের দিকে গাংনী ডিগ্রি কলেজ মোড় এলাকা থেকে আজিজুর রহমানকে গ্রেফতার করা হয়।
আজিজুর রহমান চৌগাছা মসজিদ পাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে। জানা গেছে মেহেরপুর ডিবির এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গাংনী ডিগ্রি কলেজ মোড় এলাকায় ওৎ পেতে থাকে। এসময় আজিজুর রহমানকে গ্রেপ্তার করার পর তার কাছ থেকে ২০ পিস ইয়াবা, ২৫ গ্রাম গাঁজা, একটি মোবাইল সহ গাঁজা বিক্রির যন্ত্রপাতি উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।